×

জাতীয়

ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৫২ পিএম

ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীস এস পল কাপুর দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। 

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লু’র জায়গায় নিয়োগ পাওয়ার পর এটাই হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর। কাপুরের সফরসঙ্গী হিসেবে আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা লরা অ্যান্ডারসন। 

কূটনীতিক সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশে এটিই তার প্রশাসনের উচ্চ পর্যায়ের সফর। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত বিএনপি সরকারের আমলে এটিই মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রথম সফর।

আওয়ামী লীগের পতন পরবর্তী বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদের বিস্তার নিয়ে ‍বিষদ গবেষনা করা আমেরিকান পণ্ডিত ও অধ্যাপক এস পল কাপুরের এই সফর নিঃসন্দেহে বিশেষ গুরুত্ব রাখবে।

পল কাপুরের খসড়া সূচি: বুধবার (৪ মার্চ) সকালে তিনি বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দিন শুরু করবেন। এদিন তার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সন্ধ্যায় পল কাপুর বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এদিন তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তার। বৃহস্পতিবার রাতেই ঢাকা ছাড়বেন কাপুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তামিম ইকবালের বিসিবি অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তামিম ইকবালের বিসিবি অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

‘প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রীর নয়, বন্ধুত্বের’

‘প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রীর নয়, বন্ধুত্বের’

মে দিবস সামনে রেখে জাতীয় শ্রমিকধারার প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ

মে দিবস সামনে রেখে জাতীয় শ্রমিকধারার প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় চীনের সমর্থন

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় চীনের সমর্থন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App