×

জাতীয়

অনিয়মে জর্জরিত ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম

অনিয়মে জর্জরিত ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

সারাদেশে অনিয়মে জর্জরিত ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।

রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রকাশিত এই তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সার্টিফিকেট, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়কর ফাঁকিসহ নানা ভয়াবহ আর্থিক অনিয়মের চিত্র। এসব অনিয়মের প্রেক্ষিতে প্রায় ৯০ কোটি (৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭) টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সাথে, অবৈধভাবে দখল হওয়া ১৭৬.৫২৩ একর জমি উদ্ধারের বিষয়েও কঠোর তাগিদ দেওয়া হয়েছে।

ডিআইএ জানিয়েছে, ‘৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এই তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ তালিকা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App