×

জাতীয়

রোববার বইমেলা শুরু দুপুর ২টায় , প্রস্তুত প্রকাশক-পাঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১১:০৮ এএম

রোববার বইমেলা শুরু দুপুর ২টায় , প্রস্তুত প্রকাশক-পাঠক

ছবি : সংগৃহীত

আজ রোববার (১ মার্চ) অমর একুশে বইমেলার সময়সূচিতে আনা হয়েছে সাময়িক পরিবর্তন। নতুন সূচি অনুযায়ী, মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। পরিবর্তিত সময়সূচি মেনে দর্শনার্থী ও প্রকাশকদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজকরা।

বইমেলার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজ বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। লালারুখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন নাসিমুল খবির।

আরো পড়ুন: শিশু ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় এবি পার্টি

আলোচনায় অংশ নেবেন আইভি জামান। আলোচনা সভা শেষে বিকেল ৪টায় শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে মেলার তৃতীয় দিনে গতকাল শনিবার নতুন বই এসেছে ৩৮টি। মেলার শুরু থেকেই নতুন বইয়ের প্রদর্শনীতে মুখর হয়ে উঠেছে প্রাঙ্গণ।

এদিকে মেলা উপলক্ষে গতকালের আয়োজিত বিভিন্ন আলোচনায় বক্তারা ভাষাসংগ্রামীদের জীবন ও কর্ম তুলে ধরছেন। মোস্তফা তারিকুল আহসান বলেন, ভাষাসংগ্রামী আহমদ রফিক ছিলেন একজন সৃজনশীল ও সংবেদনশীল মানুষ। তিনি একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, উদার ও মনন সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন দেখতেন।

সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে মেধা ও সাহসী প্রত্যয় নিয়ে অগ্রসর হয়েছেন তিনি। তার লেখকসত্তা তাকে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে এবং সাহিত্যের কাছে দায়বদ্ধ করে তুলেছিল। আর সেই দায়বদ্ধতা ও প্রেরণা থেকেই তিনি বহুবিচিত্র বিষয়ে কলম ধরেছেন।

অধ্যাপক মনসুর মুসা তার বক্তব্যে বলেন, আহমদ রফিক কেবল ভাষা সংগ্রামী ছিলেন না, তিনি জীবন সংগ্রামীও ছিলেন। মানুষের জীবনকে উন্নত করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার বৈচিত্র্যময় সৃজনশীল কাজের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

বিল ডাকাতিয়া পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

কৃষিমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App