×

জাতীয়

জুলাই আন্দোলনে পুলিশ হত্যা

বৈষম্যবিরোধী নেতার ফেসবুক পোস্টে তোলপাড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ এএম

বৈষম্যবিরোধী নেতার ফেসবুক পোস্টে তোলপাড়

ছবি: ফেসবুক পোস্টের স্ক্রিনশট

দু’দিন আগে বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হওয়া নিয়ে ইতিবাচক বক্তব্য দেয়ার পর এই বিষয় নিয়ে পাল্টাপালি কথাবার্তা শুরু হয়েছে।

আর এই আলোচনায় এবার রীতিমতো আগুনে ঘি ঢেলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সক্রিয় নেতা হাসিব আল-ইসলাম।

শুক্রবার  (২৭ ফেব্রুয়ারি) রাত ৯:৪২ মিনিটে নিজের ফেসবুক থেকে জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, জামায়াত আমীর ড.শফিকুর রহমানসহ আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় বেশ কয়েকজন প্রথম সারির নেতার নাম জড়িয়ে এক অদ্ভুত স্ট্যাটাস দিয়ে একপ্রকার নাড়া দিয়ে ফেলেছেন।

হাসিব আল-ইসলাম তার স্ট্যাটাসে লিখেছেন-

তারেক রহমানের নির্দেশে, শফিকুর রহমান দাদুর অর্থায়নে, নাহিদ ইসলামের তত্ত্বাবধানে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহফুজ আলমের মাস্টারপ্ল্যানে, হাসনাত-আসিফ ও সারজিস আলমের কমান্ডিংয়ে রাকিব-নাসিরের সমন্বয়ে সারাদেশে খুনি হাসিনার ফ্যাসিস্ট পুলিশ বাহিনীর বিরুদ্ধে জনগণের নিরাপত্তা নিশ্চিতে 'মুক্তিকামী প্রতিরোধ' গড়ে তোলা হয়েছিল। 

এই 'মুক্তিকামী প্রতিরোধে' যদি অপরাধ হয়ে থাকে তাহলে অনতিবিলম্বে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসিব আল-ইসলাম ইতিপূর্বে টেলিভিশনের টকশো-তে পুলিশ হত্যাকাণ্ড ও মেট্রোরেলে আগুন দেওয়াসহ জুলাই আন্দোলনে নানা ধরনের সহিংসতার দায় স্বীকার করে বক্তব্য দিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা সিনেমায় কী আছে

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা সিনেমায় কী আছে

যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার নির্দেশ

যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার নির্দেশ

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে সরাসরি নিয়োগ

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে সরাসরি নিয়োগ

এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহের সতর্কতা

এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহের সতর্কতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App