×

রাজনীতি

জোনায়েদ সাকি

জুলাই সনদ নিয়ে কোনো ‘বিতর্ক দেখছি না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১০ পিএম

জুলাই সনদ নিয়ে কোনো ‘বিতর্ক দেখছি না’

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে সরকারি দলের সঙ্গে টানাপড়েনের জেরে বিরোধী দল আন্দোলনে নামলেও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই সনদ নিয়ে তারা কোনো ‘বিতর্ক দেখছে না’।

তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক চলছে।

শনিবার সকালে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি এসব কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে আনা মূলতবি প্রস্তাবে ‘প্রতিকার’ না পাওয়ার অভিযোগ তুলে বুধবার সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বৈঠক করে আন্দোলনে নামার ঘোষণা দেয়। শনিবার বিকালে ঢাকায় তাদের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের বিষয় নিয়ে বরং যে স্বাক্ষর করা হয়েছিল, সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করাটাই মূল ফোকাসের জায়গা ছিল। সেখানে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট আছে এবং মূলত পরিষ্কারভাবে এই বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছিল যে জুলাই জাতীয় সনদ বিভিন্ন বিষয়ে আমাদের যে মতপার্থক্য হচ্ছে সেটা নোট অব ডিসেন্ট আকারে থাকবে।

“এবং রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে সেই নোট অব ডিসেন্টগুলো, তাদের মতামতগুলো নিয়ে জনগণের কাছে যাবে, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলের মতামতটাই তখন এই পরিবর্তনের ক্ষেত্রে প্রাধান্য পাবে।”

এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও ‘বিতর্ক’ চলমান তুলে ধরেন।

জোনায়েদ সাকি বলেন, “পরবর্তীকালে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি কী হবে সেটা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্কের সমাপ্তি এখনো ঘটেনি।”

এদিন গণসংহতি আন্দোলনের সংবাদ সম্মেলনে তিনি দলের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ার ঘোষণা দেন।

তবে দলটির রাজনৈতিক পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে থাকবেন বলে তুলে ধরেন জোনায়েদ সাকি।

আগামী ৮ মে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে। সে পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন দেওয়ান আব্দুর রশীদ নিলু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক হাজার বোতল ফেয়ারডিলসহ গ্রেপ্তার ২

এক হাজার বোতল ফেয়ারডিলসহ গ্রেপ্তার ২

আরো ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আরো ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

ঢাকায় গ্যাসলাইটার কারখানার আগুনে ৫ মরদেহ উদ্ধার

ঢাকায় গ্যাসলাইটার কারখানার আগুনে ৫ মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App