×

ঢাকা

রাজধানীতে গ্যাসলাইট কারখানায় আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম

রাজধানীতে গ্যাসলাইট কারখানায় আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, দুপুর ১টা ১১ মিনিটে রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তবে কীভাবে আগুন লেগেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App