×

জাতীয়

আরো এক মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

আরো এক মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

তিনি বলেন, ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, গতকাল (বৃহস্পতিবার) দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে আইভীকে এই শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর ৪১। ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদি হয়ে ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত সহিংসতার ঘটনায় আগুনে পুড়ে নিহত হন ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল। মামলাটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তিনি এই মামলায় তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা থাকার অভিযোগে আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করেন। বিষয়টি আদালত গ্রহণ করে আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখায়।’

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘বর্তমানে আইভী কারাগারে থাকায় আদালতের নির্দেশে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’

মামলার নথি অনুযায়ী, ‘২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকার ডার্চ বাংলা ব্যাংক লিমিটেডের নীচতলায় অগ্নিসংযোগ ঘটে। এতে ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যান।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা সিনেমায় কী আছে

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা সিনেমায় কী আছে

যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার নির্দেশ

যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার নির্দেশ

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে সরাসরি নিয়োগ

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে সরাসরি নিয়োগ

এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহের সতর্কতা

এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহের সতর্কতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App