×

জাতীয়

সম্পাদক পরিষদ

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটির সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ পরিষদের পক্ষ থেকে এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়েছে, ‘চব্বিশের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে দেশের বিভিন্ন স্থানে বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অসংখ্য হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কারণে এখনও অনেক সাংবাদিক কারাবন্দি রয়েছেন এবং অনেকে নিয়মিত আদালতে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন। এতে সাংবাদিকদের স্বাভাবিক পেশাগত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে।’

‘তবে কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রমাণসাপেক্ষ অভিযোগ থাকলে তা অবশ্যই প্রচলিত আইন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে। সম্পাদক পরিষদ মনে করে, ন্যায়বিচারের স্বার্থেই অভিযোগের যথাযথ অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া নিশ্চিত হওয়া প্রয়োজন। কিন্তু হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সম্পাদক পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একাধিকবার আবেদন করা হয়েছিল। সরকারের পক্ষ থেকে তখন এসব মামলা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও, বাস্তবে এর কোনো কার্যকর অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছে পরিষদ।

নবনির্বাচিত সরকারের প্রতি সম্পাদক পরিষদ আহ্বান জানায়, ‘তারা যেন বিষয়টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের উদ্যোগ নেয়।’

সম্পাদক পরিষদ বিবৃতিতে আরো বলেছে, ‘গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অঙ্গীকার- এই প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন তারা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরাফাত ময়দানে সমবেত লাখো হজযাত্রী, শুরু মূল পর্ব

আরাফাত ময়দানে সমবেত লাখো হজযাত্রী, শুরু মূল পর্ব

২৪ ঘণ্টায় ঢাকায় রেকর্ড ৮০ মিলিমিটার বৃষ্টি

২৪ ঘণ্টায় ঢাকায় রেকর্ড ৮০ মিলিমিটার বৃষ্টি

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন হামলা

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন হামলা

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App