×

জাতীয়

তিন দিনের সফরে যাচ্ছেন সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম

তিন দিনের সফরে যাচ্ছেন সিইসি

ছবি: সংগৃহীত

আগামী (২০-২২ ফেব্রুয়ারি) তিন দিনের সফরে কক্সবাজার জেলায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্লান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগামীকাল (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন সিইসি। সেখান থেকে বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ৪৩৭) একটি ফ্লাইটে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বিকেল ৫টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউজে অবস্থান ও রাত্রযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন, ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টায় তিনি কক্সবাজার থেকে পেকুয়া উপজেলার মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে পুনরায় মগনামা ঘাট হয়ে কক্সবাজার সার্কিট হাউজে ফিরবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

সফরের শেষ দিন, ২২ ফেব্রুয়ারি (রোববার) বেলা ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার (২এ ৪৪৪) একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুর ২টা ৪৫ মিনিটে তার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে আসার কথা রয়েছে।

সিইসির এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App