×

জাতীয়

সুজন

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া উদ্বেগের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া উদ্বেগের

ছবি: সংগৃহীত

সরকারি দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া বিষয়ে উদ্বেগ জানিয়েছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ উদ্বেগ প্রকাশ করে। সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য তুলে ধরা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে বিজয়ী দলকে অভিনন্দন জানানো নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিলেও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন নতুন শঙ্কার জন্ম দিয়েছে বলেও উঠে আসে সুজনের সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

এ সময় সংগঠনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচন ঘিরে শুরুতে জনমনে নানা শঙ্কা ছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, নির্ধারিত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোট অনুষ্ঠিত হবে কি না। পরে সহিংসতার আশঙ্কাও তৈরি হয়।

তবে শেষ পর্যন্ত অপেক্ষাকৃত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সে আশঙ্কা কেটে যায়।

সুজন জানায়, নির্বাচনে বিজয়ী দলের নেতা পরাজিত দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরাজিত দলও বিজয়ীদের অভিনন্দন জানায়— যা নতুন রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক বার্তা দিচ্ছিল।

তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া-না নেওয়া ইস্যুকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিতদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় ১১ দলীয় জোটভুক্ত দলগুলোর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছে সংগঠনটি।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনবল নেবে মেঘনা গ্রুপ

জনবল নেবে মেঘনা গ্রুপ

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App