×

জাতীয়

নিজ হাতে পোস্টার অপসারণ করলেন জামায়াত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম

নিজ হাতে পোস্টার অপসারণ করলেন জামায়াত আমির

ছবি : সংগৃহীত

নির্বাচনের পর রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে নিজ হাতে ব্যানার-পোস্টার অপসারণে নেমেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর মিরপুর-কাফরুল এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন।

এদিন সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের বিভিন্ন সড়ক ও অলিগলিতে ঝুলে থাকা নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করেন তিনি। এসময় জামায়াতের আমির বলেন, ‘একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলার দায়িত্ব সবার। সেই দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে ‘

সাধারণত নির্বাচনের পর পোস্টার অপসারণের দায়িত্ব সিটি করপোরেশনের ওপর ন্যস্ত থাকলেও, দলীয়ভাবে তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। উপস্থিত জনতার উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা একটি আধুনিক ও পরিচ্ছন্ন ঢাকা গড়ার স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়নের শুরুটা হওয়া উচিত নিজেদের ঘর ও এলাকা থেকে। শহরের সৌন্দর্য রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।’ 

এ সময় দলের স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরাও কর্মসূচিতে অংশ নেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ঈদ ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা

ঈদ ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা

কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়, ৫ ট্রেনের বিলম্বে ভোগান্তি

কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়, ৫ ট্রেনের বিলম্বে ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App