তারেক রহমানকে টেলিফোনে নরেন্দ্র মোদির অভিনন্দন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
টু্ইটের পর এবার তারেক রহমানকে টেলিফোন করে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের পর কোনো এক সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিএনপি চেয়ারম্যানকে অভিনন্দন জানাতে নরেন্দ্র মোদির এই ফোনকল আসে বলে মোদির ভেরিফায়েড এক্স হ্যান্ডলার একাউন্টের এক পোস্ট থেকে জানা যায়। ভারতের প্রধানমন্ত্রী নিজেই টুইট করে তাঁর এই ফোনকলের তথ্য জানান।
নরেন্দ্র মোদি সেখানে লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তাঁর উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তাঁর প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি।
ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।
এর আগে তারেক রহমানকে টুইট বার্তায় অভিনন্দনও জানানান নরেন্দ্র মোদি।
