×

জাতীয়

গোপালগঞ্জে ৩ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

গোপালগঞ্জে ৩ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ পৌর এলাকার নিলার মাঠ শহীদ মাহাবুব ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ওপর একটি ও অন্য দুটি কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা।

এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সরোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এর আগে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি

মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি

বেলুন অপসারণের পর মেট্রোরেল চলাচল শুরু

বেলুন অপসারণের পর মেট্রোরেল চলাচল শুরু

নববর্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নববর্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App