×

জাতীয়

আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খান মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খান মারা গেছেন

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান মারা গেছেন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আব্দুল মান্নানের ছোট ছেলে হাসিব মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তাঁর বাবাকে বেশ কিছুদিন আগে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেনস্টোকের কারণে তাঁকে প্রথমে আইসিইউতে, পরে লাইফসাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা জানান– লাইফসাপোর্টে থাকা অবস্থায় মঙ্গলবার দুপুরে বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সন্ধ্যায় তিনি চলে গেছেন না ফেরার দেশে।

মৃত্যুর সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের বয়স হয়েছিল ৭৩ বছর। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী আওয়ামী লীগের তিনবারের দপ্তর সম্পাদক, দুই মেয়াদে সভাপতিমণ্ডলী ও উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। রাশিয়া-বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি ছাড়াও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

ছাত্র জীবন থেকেই আব্দুল মান্নান খান রাজনীতিতে যুক্ত হন। ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স, এলএলবিসহ ডাবল এমএ করেন আব্দুল মান্নান। পরে মস্কো কসমল ইনস্টিটিউট, রাশিয়া থেকে পলিটিক্যাল ইকোনমিক অ্যান্ড বিশ্ব রাজনিতি ও ইতিহাস বিষয়ে লিডারশিপ ডিগ্রি অর্জন করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনায় উঠে এলো ৫ গুরুত্বপূর্ণ ইস্যু

ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনায় উঠে এলো ৫ গুরুত্বপূর্ণ ইস্যু

কুষ্টিয়ায় মাজারে ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির নিন্দা

কুষ্টিয়ায় মাজারে ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির নিন্দা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, সমঝোতা ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, সমঝোতা ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App