×

জাতীয়

দেশে ভূমিকম্প অনুভূত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

দেশে ভূমিকম্প অনুভূত

ছবি: সংগৃহীত

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা ৪.০০ ছিল বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুকচি গ্রামের আশেপাশে।

তবে এ ভূমিকম্প কতসময় স্থায়ী হয়েছিল তা এখনো বিস্তারিত জানা যায়নি। ক্ষয়ক্ষতির কোনো খোঁজ পাওয়া যায়নি।

এর আগে, শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাদেশের উত্তরে ভারতের সিকিম রাজ্যে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নেপাল, চীন ও ভুটানের কিছু অংশ কেঁপে উঠে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিম সিকিমে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল থেকে বাংলাদেশ প্রায় ৫৫ মাইল (৮৮ কিলোমিটার) উত্তরে। এছাড়া নেপাল, চীন ও ভুটানের কিছু এলাকাতেও কম্পনের প্রভাব অনুভূত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App