×

জাতীয়

ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক নিয়ে নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক নিয়ে নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য প্রস্তুত করা ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগে প্রচলিত নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক উল্লেখ করা হতো না। তবে এবারের নির্বাচনে প্রার্থীদের নাম ও প্রতীকসহ ভোটার স্লিপ প্রস্তুত করার সুযোগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : নির্বাচনে সহিংসতা ঠেকাতে প্রশাসনের বিশেষ প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনি উপকরণ বিতরণ প্রসঙ্গে তিনি জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে এসব উপকরণ বিতরণ শুরু হবে। সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু হলে সন্ধ্যার মধ্যেই সব নির্বাচনি উপকরণ ভোটকেন্দ্রে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আগামীকাল বেলা ১১টায় ব্রিফ করা হবে বলেও জানান।

ফলাফল ঘোষণা বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের ফলাফল স্বাভাবিক নিয়মেই ঘোষণা করা হবে। ভোটকেন্দ্র থেকে প্রাথমিক ফল জানানো হবে এবং একই সঙ্গে নির্বাচন কমিশন ভবন থেকেও ফল ঘোষণা করা হবে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের আবেদন নাকচ, যুক্তরাষ্ট্রেই খেলতে হবে বিশ্বকাপ

ইরানের আবেদন নাকচ, যুক্তরাষ্ট্রেই খেলতে হবে বিশ্বকাপ

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, সাবেক সেই যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, সাবেক সেই যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

চৈত্র সংক্রান্তি আজ, পুরনোকে বিদায় জানিয়ে নব সূচনার আহ্বান

চৈত্র সংক্রান্তি আজ, পুরনোকে বিদায় জানিয়ে নব সূচনার আহ্বান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App