×

সরকার

নির্বাচনে সহিংসতা ঠেকাতে প্রশাসনের বিশেষ প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম

নির্বাচনে সহিংসতা ঠেকাতে প্রশাসনের বিশেষ প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, নির্বাচনের দিনে কোনো ধরনের সহিংসতা ঘটলে তখনই প্রশাসনের প্রস্তুতির বিষয়টি দৃশ্যমান হবে। তিনি বলেন, সব ধরনের নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করা সম্ভব নয়, কারণ কিছু বিষয় কৌশলগতভাবে গোপন রাখা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিন ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার রিটার্নিং কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই। এবারের নির্বাচনে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, আগের নির্বাচনগুলোতে যে পরিমাণ সহিংসতার ঘটনা ঘটেছে, এবার আল্লাহর রহমতে এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। আশা করছি সামনেও হবে না।

সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে স্পষ্ট নির্দেশনা দিয়েছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App