×

জাতীয়

সিএনএনের প্রতিবেদন

আন্দোলনে জেন-জিরা জিতলেও নির্বাচনে দাপুটে সেই পুরোনো শক্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

আন্দোলনে জেন-জিরা জিতলেও নির্বাচনে দাপুটে সেই পুরোনো শক্তি

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনে বাংলাদেশের জেন-জি বা তরুণ প্রজন্ম গণ–অভ্যুত্থানের মাধ্যমে এক স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করার পর, বাংলাদেশে আগামী বৃহস্পতিবার প্রথম নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। লাখ লাখ তরুণ স্বপ্ন দেখেছিল, এই গণ–অভ্যুত্থান দেশের জন্য নতুন এক পথ তৈরি করে দেবে। কিন্তু, গণ–অভ্যুত্থানের মাত্র দেড় বছরের মাথায় ঘটতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো প্রজন্মের সেই রাজনৈতিক মূখগুলোই।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংবাদভিত্তিক গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের গ্রীষ্মে বিক্ষোভের মুখে যখন দীর্ঘদিনের নেত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যান এবং বিক্ষোভকারীরা তাঁর বাসভবনে ঢুকে পড়েন—সেই দৃশ্য পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। এটি নেপাল ও মাদাগাস্কারের মতো দেশগুলোতেও দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে প্রেরণা জুগিয়েছিল এবং সেসব দেশের সরকার পতনেও সাহায্য করেছিল।

সিএনএন বলছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান হওয়ায় অনেকেই খুশি। তাঁর শাসনামলে জালিয়াতি ও কারচুপির নির্বাচনের অভিযোগ, রাষ্ট্রীয় সম্পদ লুট এবং কঠোরভাবে ভিন্নমত দমনের মতো ঘটনা ঘটেছিল।

হাসিনাকে হটানোর আন্দোলনে অংশ নেওয়া ছাত্র মির্জা শাকিল সিএনএনকে বলেন, ‘এই বিপ্লব দেখিয়ে দিয়েছে, জেন-জি আসলে কী অর্জন করতে পারে।’

তবে হাসিনা–পরবর্তী যুগে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে যে দুজন প্রার্থী সবচেয়ে এগিয়ে আছেন, তাঁরা জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করা সেই তরুণদের চেয়ে একদমই আলাদা।


তাঁদের একজন হলেন একটি রাজনৈতিক পরিবারের ৬০ বছর বয়সী উত্তরসূরি। তাঁর পরিবার কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে। অন্যজন হলেন ৬৭ বছর বয়সী ইসলামপন্থী নেতা, যাঁর দল এই নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি।

শেখ হাসিনার শাসন অবসানের বিক্ষোভে অংশ নেওয়া আরেক প্রতিবাদকারী সাদমান মুজতবা রাফিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে লিঙ্গ, জাতি, ধর্মনির্বিশেষে সব মানুষের সমান সুযোগ থাকবে। আমরা নীতিগত পরিবর্তন ও সংস্কার আশা করেছিলাম। কিন্তু বর্তমানে যা দেখছি, তা আমাদের স্বপ্ন থেকে অনেক দূরে।’

জুলাই বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থী নাজিফা জান্নাত সিএনএন-কে বলেন, এনসিপি সংস্কার, অন্তর্ভুক্তি এবং আরও অনেক কিছুর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু একজন নারী প্রার্থীও দেয়নি—এমন একটি দলের সঙ্গে জোট করাটা অনেকটা বিশ্বাসঘাতকতার মতো মনে হচ্ছে।

নাজিফা জান্নাত একে ‘লজ্জাকর ঘটনা’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘এটি আমাদের জন্য যে কতটা অপমানের, সেটি আমরা তাদের জানিয়েছি।’

তা সত্ত্বেও, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ভোটকে অনেকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে দেখছেন। ঢাকার রাজপথে এখন একধরনের নির্বাচনী উত্তাপ লক্ষ করা যাচ্ছে।

হাসিনাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া শাকিল সিএনএনকে বলেন, ‘সবকিছুর পরেও আশা করি,এই নির্বাচন নতুন কিছু নিয়ে আসতে পারে।’

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App