×

জাতীয়

‘১২ তারিখ পর্যন্ত প্লিজ চাঁদাবাজি করবেন না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম

‘১২ তারিখ পর্যন্ত প্লিজ চাঁদাবাজি করবেন না’

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম ১২ ফেব্রুয়ারি (নির্বাচনের দিন) পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এই ১২/১৩ তারিখ পর্যন্ত আপনারা প্লিজ চাঁদাবাজি করবেন না।”

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (৬ জানুয়ারি) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় এ অনুরোধ করছেন তিনি।

তাঁর এই বক্তব্যের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, ‘এই চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। আনোয়ারার হেডকোয়ার্টার হলো এটি এবং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা–বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল। এখানে নৈরাজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজি চলছে। আমি অনুরোধ জানাব, আপনারা যাঁরা চাঁদাবাজি করছেন, দুই হাত জোড় করে বলছি, ১২/১৩ তারিখ পর্যন্ত আপনারা প্লিজ চাঁদাবাজি করবেন না।’

চট্টগ্রাম–১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান ও জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশসহ ১৭ দেশে ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

বাংলাদেশসহ ১৭ দেশে ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

যে কারণে দলে কোনো পরিবর্তন আনেননি হাবিবুল বাশাররা

যে কারণে দলে কোনো পরিবর্তন আনেননি হাবিবুল বাশাররা

শেষ বারের মতো ফিরছে সেই সিরিজ ‘ইউফোরিয়া’

যৌনতা থেকে নানা বিতর্ক শেষ বারের মতো ফিরছে সেই সিরিজ ‘ইউফোরিয়া’

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App