×

জাতীয়

রাজধানীর ভোটকেন্দ্র থেকে শতাধিক স্ট্যাম্প উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

রাজধানীর ভোটকেন্দ্র থেকে শতাধিক স্ট্যাম্প উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা-৬ আসনভুক্ত কাঠেরপুল এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত কসমোপলিটন স্কুল ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম। ভবনটির নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত স্কুল পরিচালিত হয় এবং এটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

তিনি বলেন, ‘ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার জন্য কাঠেরপুল এলাকায় অস্ত্র মজুত আছে এমন খবর পেয়ে গতকাল রাত ১টার দিকে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ ওই ভোটকেন্দ্রে যান। ওই সময় কেন্দ্রটিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘিরে রেখেছিল। পরে সেখানে গিয়ে তারা ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প পান।

তিনি আরো বলেন, স্ট্যাম্পগুলো কে বা কারা জড়ো করেছে এবং এর পেছনে রাজনৈতিক কোনো কারণ বা উদ্দেশ্য ছিল কি না, সেই বিষয়ে এখনো নিশ্চিত না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App