×

জাতীয়

রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ওয়াপদা ভবন বিহারী ক্যাম্প থেকে শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্পের বি-ব্লক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুদের হত্যার পর বাবা-মা আত্মহত্যা করেছে। 

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্পের বি-ব্লক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহতরা হলেন, মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), ৪ বছর বয়সী ছেলে মিনহাজ ও ২ বছর বয়সী ছেলে আসাদ।

‎পুলিশ জানায়, রাজধানীর মিরপুর-১১ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পে তাদের মরদেহ পাওয়া যায়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে।

‎স্থানীয়রা জানান, নিহতরা টিনশেড বাসা নিয়ে ভাড়া থাকতো। মাসুম রিকশা চালাতো এবং তার স্ত্রী বিভিন্ন বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতো। তারা বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিল। এ সময় প্রতিদিন কেউ না কেউ ঋণের জন্য বাসায় আসতো। হয়তো কোনো উপায় না পেয়ে শিশুদের নিয়ে তারা আত্মহত্যা করেছে।

‎পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন আলম বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ম্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App