×

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধী যে দলের হক না কেন কাউকে ছাড় দেয়া হবে না

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম

অপরাধী যে দলের হক না কেন কাউকে ছাড় দেয়া হবে না

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ভোরের কাগজ

আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতারা আছেন, আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই। কিন্তু আপনারা যদি কোন আইন-শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে আপনাদের কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধী যে দলের হক না কেন কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১২ জানুয়ারি) দুপুর ৩টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে ৩০টি ট্রাক্টর ও ৩০ সেলো সেচপাম্প দেয়া হয়। 

আরো পড়ুন: পাচার অর্থ উদ্ধারে বিদেশি আইনজীবী নিয়োগ করবে অন্তর্বর্তী সরকার

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি পুলিশ সুপারকে অনুরোধ করব অপরাধ যদি আমার ভাই করে তাকেও ছাড় দিবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা তেল মারা বন্ধ করেন। ভবিষ্যতে কে ক্ষমতায় আসবে তখন দেখা যাবে।  

ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ বিপ্ল কুমার মোহন্ত, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এম হায়দার আলী, বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাজারের দিঘিতে কুমিরের মুখে শিশু, চলছে উদ্ধার অভিযান

মাজারের দিঘিতে কুমিরের মুখে শিশু, চলছে উদ্ধার অভিযান

হজ পালন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

হজ পালন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

এবার মমিনীর ছেলেকে গ্রেপ্তার দেখালো পুলিশ

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড এবার মমিনীর ছেলেকে গ্রেপ্তার দেখালো পুলিশ

শিশুকে টেনে গেলো খানজাহান আলী দিঘির কুমির

শিশুকে টেনে গেলো খানজাহান আলী দিঘির কুমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App