×

জাতীয়

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. আবুল হাসান (৪০)। শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশ নেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আবুল হাসান। গ্রেপ্তার করা ব্যক্তি তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। 

গ্রেপ্তার আবুল হাসানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তালেবুর রহমান।

আরো পড়ুন: ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ থেকে টিউলিপকে অপসারণ, নেপথ্যে যা জানা গেলো

আরো পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্যের ফটোকার্ড প্রচার, যা জানা গেল

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App