×

জাতীয়

ইনকিলাব মঞ্চের ৭ দিনের আলটিমেটাম, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ পিএম

ইনকিলাব মঞ্চের ৭ দিনের আলটিমেটাম, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

সংবাদ সম্মেলনে কথা বলছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ তিন দফা দাবি আদায়ে সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া না হলে ২৯ ডিসেম্বর (রবিবার) সচিবালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রবিবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নতুন এ কর্মসূচি ঘোষণা করে কাকরাইল মসজিদ মোড় থেকে অবস্থান তুলে নেন সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধির কাছে দাবির কাগজ তুলে দেন ইনকিলাব মঞ্চের নেতারা।

আরো পড়ুন: ১৬৭ আওয়ামী লীগ নেতার আত্মসমর্পণ, জামিন পেলেন কতজন?

ছবি: সংগৃহীত

পরে সংগঠনটির মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার পাঠানো প্রতিনিধির কাছে আমাদের দাবি তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বস্ত করেন, দাবির বিষয়ে প্রধান উদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা বর্তমান সরকারকে ৭ দিন সময় দিচ্ছি। এর মধ্যে আমাদের তিন দফা দাবি আদায়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১টায় আমরা সচিবালয় ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করব।’

ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি হলো- ১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে; ২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্তহত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে; ৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব জুলাই যোদ্ধার জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App