×

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান: মামলা বা গ্রেপ্তার নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০২:১৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থান: মামলা বা গ্রেপ্তার নয়

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানির শিকার হতে হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কোনো ধরনের মামলা দায়ের, গ্রেপ্তার বা হয়রানির পদক্ষেপ নেওয়া হবে না। এটি ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন এবং স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আন্দোলন হিসেবে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, '৫ আগস্টের পর এই আন্দোলনের সাফল্যের ফলে স্বৈরাচারী সরকারের পতন ঘটে, যা আমাদের বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার পথে নবযাত্রার সূচনা করে। যারা এই আন্দোলনের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।'

আরো পড়ুন: বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

এছাড়া মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যেন কোনো ধরনের ভুল তথ্য বা অভিযোগের ভিত্তিতে কারও ওপর অন্যায়ভাবে পদক্ষেপ না নেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App