×

জাতীয়

একযোগে ৫ নারী বিচারপতি নিয়োগ দিয়ে সুপ্রিম কোর্টের ইতিহাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পিএম

একযোগে ৫ নারী বিচারপতি নিয়োগ দিয়ে সুপ্রিম কোর্টের ইতিহাস

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথমবারের মতো ৫ নারী আইনজীবী একযোগে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। এতে দেশের সর্বোচ্চ আদালতে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ৫ নারীর একযোগে বিচারপতি হওয়ার ঘটনা সুপ্রিম কোর্টের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে নারীরা অনুপ্রেরণা পাবেন। 

নিয়োগ পাওয়া নতুন ৫ নারী বিচারপতি হলেন- বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকা, বিচারপতি তামান্না রহমান ও বিচারপতি সাথিকা হোসেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক একটি গণমাধ্যমকে বলেন, যে ৫ নারী আইনজীবী বিচারপতি হয়েছেন তাদের যোগ্যতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তাদের কর্মদক্ষতা ও মেধার বলেই তারা বিচারপতির মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন।

আরো পড়ুন: অবসরে আইন সচিব গোলাম রব্বানী

৫ জন নারী বিচারপতি নিয়োগকে ভালো সূচনা মন্তব্য করে জ্যেষ্ঠ আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, এতোদিন দেখে আসছি উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ হলে একজন নারী নিয়োগ দেয়া হতো। অনেক নিয়োগে আবার কোনো নারী নিয়োগ পেতেন না। এবার ৫ নারী আইনজীবীকে বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। আমি মনে করি এটা আইনপেশায় নারীর অবদানের স্বীকৃতি। আমি বলবো এটা ভালো সূচনা। প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।

গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App