×

জাতীয়

পুলিশের ছয় ডিআইজিকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১১:১৩ পিএম

পুলিশের ছয় ডিআইজিকে বদলি

ছবি: সংগৃহীত

পুলিশের ছয়জন উপমহাপরিদর্শককে (ডিআইজি) বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের বদলির কথা জানানো হয়।

বদলি হওয়া ডিআইজিদের মধ্যে- পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আলী হোসেন ফকিরকে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. জিল্লুর রহমান এবং বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. নাজমুল করিম খানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. আবদুল মালেককে টিডিএসের কমান্ড্যান্ট এবং সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি মো. গোলাম রউফ খানকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে পুলিশে ব্যাপকভাবে রদবদলের ঘটনা ঘটছে।

আরো পড়ুন: বাহার-সূচনা ও মুজিবুল হকের দুর্নীতির অনুসন্ধান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App