×

জাতীয়

গ্যাসকূপ খনন ও অনুসন্ধানে কাটবে জ্বালানি সংকট: জ্বালানি উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পিএম

গ্যাসকূপ খনন ও অনুসন্ধানে কাটবে জ্বালানি সংকট: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গ্যাসকূপ খনন ও অনুসন্ধান সহজ হলে জ্বালানি সংকট কেটে যাবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, ২০২৫ সালের মধ্যে আরো ৩৫টি গ্যাসকূপ খনন করা হবে। এর মধ্যে ১১টি খনন করবে বাংলাদেশ পেট্রোলিয়ম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। বাকি ২৪টির কাজ উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে দেয়া হবে। ২০২৫-২৮ সালের পরিকল্পনায় সবমিলিয়ে ১০০টি কূপ খনন করা হবে। এর মধ্যে মোট ৪৩টি খনন করবে বাপেক্স।

তিনি বলেন, কূপ খনন ও অনুসন্ধান সহজ হলে জ্বালানি সংকট কেটে যাবে। জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান আরো বলেন, প্রকল্পের মেয়াদ বাড়ানোর পক্ষে না জ্বালানি মন্ত্রণালয়। সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে না পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে জ্বালানির বিশ্ববাজারে সৃষ্ট অস্থিরতা নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান উপদেষ্টা।

আরো পড়ুন: প্রধান উপদেষ্টাকে অনুসরণ করছেন ইসি কর্মকর্তারা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App