×

জাতীয়

বিকেলে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম

বিকেলে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ব্যবসায়ীরা। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের উদ্যোগে ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা। 

আইসিসি সভাপতি মাহবুবুর রহমান সংলাপে সভাপতিত্ব করবেন।

এফআইসিসিআই, বিএবি, বিকেএমইএ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের মতো সংগঠনের নেতা ও সদস্যরা সংলাপে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

কৃষিমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App