×

জাতীয়

জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস, জোর করে দাবি পূরণ নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:৫২ পিএম

জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস, জোর করে দাবি পূরণ নয়

রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এখনই সব দাবি পূরণে জোর করার প্রবণতা থেকে সবাইকে বের হয়ে আসার অনুরোধ জানিয়েছেন। রবিবার (২৫ আগস্ট) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ অনুরোধ জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে দোয়া ও সহযোগিতা চাইতে এসেছি। সবাইকে ধৈর্য ধরতে বলব। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণে চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা তা থেকে বের হয়ে আসতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসবের কাছে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা ব্যাহত হবে। 

আরো পড়ুন: খুন-গুমসহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার হবে: ড. ইউনূস

ড. ইউনূস বলেন, রাতারাতি এ পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন। নড়বড়ে একটা কাঠামোতে দাঁড়িয়ে আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এ দেশে জনগণই সত্যিকার অর্থে সব ক্ষমতার উৎস হয়। বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম, ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে আমাদের সফল হতেই হবে। এর আর কোনো বিকল্প নেই।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App