×

জাতীয়

এটুআই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৬:৪১ পিএম

এটুআই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামে কর্মরত পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নামে-বেনামে বিভিন্ন অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

ভোরের কাগজ অনলাইনেও রিমান্ডে পলকের ক্রাইম পার্টনারদের মুখোশ উন্মোচন শিরোনামে এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ হলে মন্ত্রণালয়ে ব্যাপক আলোচনা হয়। এসবের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  

মঙ্গলবার (২০ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন- এটুআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. শাহীনুর আলম। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে অনুসন্ধান-পূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরো পড়ুন: এটুআইয়ের ১৪ কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ১

সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ১

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা অধিনায়ক শান্ত

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা অধিনায়ক শান্ত

আরো দুই মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

আরো দুই মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App