×

জাতীয়

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ফারুক-ই-আজম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৪:২৬ পিএম

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ফারুক-ই-আজম

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়া ফারুক-ই-আজম । মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুক-ই-আজম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

তারো আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর রবিবার (১১ আগস্ট) আরো দুই উপদেষ্টা শপথ নেন।

আরো পড়ুন: পিলখানায় গিয়ে বিজিবির উদ্দেশে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্য পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।

অপারেশন জ্যাকপটে অংশ নেয়া ফারুক-ই-আজম বীরপ্রতীক ছিলেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে রবিবার রাতে তিনি দেশে ফেরেন। তার দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের সবার দায়িত্ব বণ্টন সম্পন্ন হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App