×

জাতীয়

আহত শিক্ষার্থী দেখতে হাসপাতালে জবি উপাচার্য

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৪:১০ পিএম

আহত শিক্ষার্থী দেখতে হাসপাতালে জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

কোটা সংস্কার আন্দোলনে আহত হওয়া আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিনকে দেখতে হাসপাতালে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। 

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১ টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন উপাচার্য। 

এসময় হাসপাতালে উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জনসংযোগ দপ্তরের পরিচালক তানভীর আহসান ও বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক ড. মো. আব্দুল মালেকসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: কোটা আন্দোলনের বর্বরতা আন্তর্জাতিক তদন্তে বের করা হবে: প্রধানমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, আহত শিক্ষার্থী আল আমিনের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিকিৎসকদের বলেছি। তার চিকিৎসার সকল ব্যয়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে। এছাড়া এখন পর্যন্ত গুলিবিদ্ধ ৫ শিক্ষার্থীসহ ১৬ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের সবার সার্বক্ষণিক খোঁজখবর রাখাসহ চিকিৎসার ব্যয়ভার আমরা বহন করেছি। তাদের সবার চিকিৎসা নিশ্চিত করে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App