×

জাতীয়

ক্যাম্পাসের ফটকের তালা ভেঙে শাহবাগে জবি শিক্ষার্থীরা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৮:১৩ পিএম

ক্যাম্পাসের ফটকের তালা ভেঙে শাহবাগে জবি শিক্ষার্থীরা

ছবি : ভোরের কাগজ

ক্যাম্পাসের ফটকের তালা ভেঙে মিছিল বের করে কোটাবিরোধী আন্দোলনে শাহবাগে একত্রিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে মিছিল বের করে শিক্ষার্থীরা।

এরপর ক্যাম্পাসের সামনেই শাঁখারিবাজারে পুলিশ ব্যারিকেড দিলে সে বাধাও উপেক্ষা করে শাহাবাগের দিকে অগ্রসর হয় শিক্ষার্থী। পরবর্তীতে আন্দোলনর‍ত শিক্ষার্থীদের আন্দোলন থামাতে তাঁতীবাজার, গুলিস্থানে পুলিশ বাধা দেয়। পুলিশের সকল বাধা ভেঙে শিক্ষার্থীরা শাহাবাগে আন্দোলনে অংশ নেয়। বিশ্ববিদ্যালয় থেকে কয়েকহাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। 

শাহবাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণা রহমান বলেন, কোন বাধা আমাদের আটকাতে পারবে না। আমরা জগন্নাথ থেকে বাধা পেরিয়ে এসেছি। কোনো বাধা মানবো না। আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরবো।

এদিন আন্দোলন শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থীদের আন্দোলন না করতে অনুরোধ করেন। শিক্ষার্থীদের আটকাতে প্রধান ফটকে তালা দেয়া হলে শিক্ষার্থীরা তা ভেঙে ফেলে। 

আরো পড়ুন : শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন 

আরো পড়ুন : আন্দোলনকারীদের উদ্দেশে পুলিশের বার্তা, ‘লক্ষ্মী ভাই, আল্লাহর ওয়াস্তে ঘরে ফিরে যাও’

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App