×

জাতীয়

পরিবেশমন্ত্রী

এবারের ঈদ আনন্দময় করতে কাজ করছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ পিএম

এবারের ঈদ আনন্দময় করতে কাজ করছে সরকার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সবাই যাতে আনন্দিত মনে ঈদ উদযাপন করতে পারে সরকার সে বিষয়ে সব ব্যবস্থা গ্রহণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার ইফতার পার্টি আয়োজনের পরিবর্তে দরিদ্র ও অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও সবসময়ই আমরা জনগণের পাশে থাকবো। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

আরো পড়ুন: ব্যাংক ডাকাতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

পরিবেশমন্ত্রী বলেন, পবিত্র মাহে রমজান মাসের শেষ দশদিন চলছে। এসময় আমাদের সব প্রকার অপকর্ম, লোভ-লালসা থেকে, নেশা এবং সব প্রকার পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। মাহে রমজানের শেষে আসবে পবিত্র ঈদ। ঈদ আনন্দময় করতে আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেই ঈদ উপহার বিতরণ করা হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App