×

জাতীয়

ব্যাংক ডাকাতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৫:২১ পিএম

ব্যাংক ডাকাতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

ছবি: সংগৃহীত

বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ও কঠিন ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেছেন, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও সোনালী ব্যাংক ম্যানেজারকে অপহরণের মতো ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার হবে, শাস্তি হবে। আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করব। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ব্যাংকে ডাকাতি ছোট ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। কুকি-চিনকে কঠোরভাবে দমনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তারা আলোচনার মধ্যে এ ঘটনা ঘটিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেনো হঠাৎ করে তারা এমন ঘটনা ঘটিয়েছে, তা আমাদের জানা ছিলো না। তবে যে উদ্দেশ্যেই তারা এসব করুক না কেন; আমরা তাদের কাউকে ছাড় দেব না। আর এমন কিছু ঘটেনি, যাতে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। আমরা দেখছি, ব্যবস্থা নিচ্ছি।

আরো পড়ুন: ঈদযাত্রায় ডিএমপি ট্রাফিকের ২১ নির্দেশনা

আগে সবকিছু জেনে তারপর সব ধরনের ব্যবস্থা নেয়া হবে এমন তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, এর পেছনে কারা আছেন, কোনো উদ্দেশ্য আছে কি না? কোনো ধরনের নাশকতা কিংবা অন্য কোনো পরিকল্পনা রয়েছে কি না, সেগুলো দেখে ব্যবস্থা নেব। কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।

প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি পরিষ্কার করে নির্দেশনা দিয়েছেন। তিনি প্রত্যেক মিটিংয়েই পরিষ্কার করে বলে দেন। নতুন কোনো নির্দেশনা নেই। নির্দেশনা এটুকুই এদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নিতে হবে।

গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে তথ্য দিচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেভাবেই কাজ করছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App