×

জাতীয়

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০১:১৭ পিএম

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের পাড়েরহাট সড়কে একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়ার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত সাতজন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শুক্রবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ব্রেক ফেল করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। ঘটনাস্থল থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করি। এছাড়া আরো কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চারজন মারা গেছেন বলে জানা গেছে।

আরো পড়ুন: মহাসড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

নিহতদের মধ্যে স্বপন, নাইম, হেমায়েত, খাইরুলের নাম জানা গেছে। বাকি তিনজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে পাড়েরহাট সড়কের বেলতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে। গুরুতর আহতদের বরিশাল শেরে বাংলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App