×

জাতীয়

বেশি বাড়াবাড়ি করলে তিশাকে মেরে ফেলব (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ পিএম

বেশি বাড়াবাড়ি করলে তিশাকে মেরে ফেলব (ভিডিও)

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বাবা মো. সাইফুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দেন তিশার বাবা। 

তিনি দাবি করেছেন, তাকে বলা হয়েছে বেশি বাড়াবাড়ি করলে তিশাকে মেরে ফেলা হবে। থানায় অভিযোগ করার পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন সাইফুল। সেখানে তিনি সাংবাদিকদের বলেছেন, তাকে হুমকি দিয়েছেন তিশাকে বিয়ে করা খন্দকার মুশতাক আহমেদ। 

অভিযোগের বিষয়ে তিশার বাবা সাইফুল ইসলাম বলেন, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩৮ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ থেকে ফোন করে আমাকে বলেন- ‘আপনি কি তিশার আব্বু বলছেন? আমি হ্যাঁ বললে, তিনি বলেন আপনি বেশি বাড়াবাড়ি কইরেন না, বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলব। তিশার বাবা ডিবির কাছে আরো অভিযোগ করেন, আমার মোবাইলে দুইটি নম্বর থেকে রাত ১টা ১৯ ও ১টা ১৫ মিনিটের দিকে কল আসে। এত রাতে ঘুমিয়ে যাওয়ায় কল ধরতে পারিনি। সকালে উঠে ওই দুই নম্বরের মিসডকল দেখতে পাই। 

বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তিশার বাবা সাইফুল ইসলামের অভিযোগের তীর খন্দকার মুশতাক আহমেদের দিকে। হুমকির বিষয়ে তিনি থানায় জিডি করেছেন। রবিবার বিকালে জিডি কপিসহ লিখিত অভিযোগটি আমাদের কাছে তিনি করেছেন। বাবা হিসেবে সাইফুল ইসলাম যে অভিযোগটি করেছেন সেটি আমরা খতিয়ে দেখব, আসলে ঘটনা কি? কে এসব করছে?

তিনি বলেন, এর আগে তিশা যাকে বিয়ে করেছেন মুশতাক, তিনিও আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়ে গেছেন। দুটো অভিযোগ আমরা একসঙ্গে খতিয়ে দেখব। তারপর বলতে পারব, ঘটনা কি, কোথা থেকে এসবের উৎপত্তি। মোবাইলফোন বা হোয়াটসঅ্যাপে হুমকি আদৌ এসেছে কি-না বা হুমকি দিলে কে কেন দিচ্ছেন। একই ধরনের নিরাপত্তাহীনতার অভিযোগে লিখিতি কমপ্লেইন কিন্তু করেছেন মুশতাকও। তিনি বলেন, দুটোই তদন্ত হবে। এজন্য ডিবির একটি টিমকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে আমরা বলতে পারব, আসলে ঘটনা কি?

উল্লেখ্য, ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে একাদশ শ্রেণিতে পড়ার সময় তিশাকে বিয়ে করেন সেই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মুশতাক আহমেদ, যার বয়স ৬০ এর বেশি। তিশার বাবা অভিযোগ করেছিলেন, ঠাকুরগাঁওয়ে গ্রামের বাড়ি থেকে তার মেয়েকে গত বছরের ১২ জুন অপহরণ করে নিয়ে যায় মুশতাকের সহযোগীরা। ঠাকুরগাঁওয়ে অপহরণের মামলার পর ওই তরুণী ১৬ জুলাই আদালতে জবানবন্দি দিয়ে জানান, তিনি স্বেচ্ছায় এসেছেন। সেদিনই আদালত থেকে নিজ জিম্মায় মুক্তি নিয়ে তিনি মুশতাকের সঙ্গে আবার ঢাকায় চলে আসেন। 

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশা ও তার স্বামী খন্দকার মুশতাক আহমেদ একটি রিট আবেদনের পর মুশতাককে আইডিয়াল কলেজের ত্রিসীমানায় ঘেঁষতেও নিষেধ করেছে হাইকোর্ট। তিশা ও মুশতাকের বিয়ে নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। মুশতাক তাদের মধ্যকার প্রেমের সম্পর্ক নিয়ে এবারের বইমেলায় বইও প্রকাশ করেছেন। মেলায় গিয়ে আবার দুয়োধ্বনির মুখে প্রাঙ্গণ ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। তিশার বাবা সাইফুল ইসলাম আইনি লড়াই থামাচ্ছেন না। তিনি সংবাদ সম্মেলনে এসে দাবি করেছেন, তার মেয়েকে জিম্মি করে বিয়েতে সায় দিতে বাধ্য করা হয়েছে। 

আরো পড়ুন: 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App