×

জাতীয়

অর্থমন্ত্রী

সৎ ব্যবসায়ীদের প্রণোদনা আর অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম

সৎ ব্যবসায়ীদের প্রণোদনা আর অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

বাড়তি রাজস্ব আদায়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল সৎ ব্যবসায়ীদের প্রণোদনা দেয়া হবে। পাশাপাশি অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, অর্থনৈতিক সব সূচকে বাংলাদেশের দুর্বার অগ্রগতি সাধিত হলেও এখনো আমাদের কর জিডিপি রেশিও সন্তোষজনক নয়। আমি আশা করি জাতীয় রাজস্ব বোর্ড কর জিডিপির অনুপাত বাড়াতে সচেষ্ট হবে।

রাজস্ব বোর্ড দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আজ সারাবিশ্বের কাছে স্বীকৃত।

মন্ত্রী বলেন, কাস্টমের অন্যতম প্রধান কাজ বাণিজ্য সহজীকরণ। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় কাস্টমস সত্যিকার অর্থেই স্মার্ট হয়ে গড়ে উঠবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App