×

জাতীয়

বরিশালে বিএনপির সমাবেশ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ১২:১৫ পিএম

বরিশালে বিএনপির সমাবেশ শুরু

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু। ছবি: সংগৃহীত

এখনো আসেননি কেন্দ্রীয় নেতারা

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শনিবার বেলা দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও উপস্থিত বিপুল সংখ্যক জনতার চাপে সাড়ে ১১টার পরপরই এর কার্যক্রম শুরু হয়েছে।

সভাসূত্র জানায়, গণসমাবেশের নির্ধারিত সময় ছিল বেলা দুইটা। তবে তিন ঘণ্টা আগে সমাবেশ শুরু হলেও প্রধান অতিথি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রের শীর্ষ নেতারা নির্ধারিত সময়েই মঞ্চে আসবেন।

জানা গেছে, গণসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে সকাল আটটার মধ্যে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০টার মধ্যে উদ্যান উপচে চারদিকের এক কিলোমিটার সড়কের সব লোকারণ্য হয়ে পড়ে। বরিশাল এখন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। নগরের বিভিন্ন সড়ক অলিগলি থেকে একের পর এক মিছিল যাচ্ছে বঙ্গবন্ধু উদ্যানের দিকে।

শুক্রবার রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান নেয়। বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিমে ভিআইপি কলোনি গেট, পূর্বে কর অফিস, উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লোকারণ্য হয়ে পড়েছে। নগরের ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা বেলা ১২টার পরে নিজ নিজ ওয়ার্ড থেকে সমাবেশ মুখী হবেন।

গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার থেকে বরিশাল বাস ও লঞ্চ ধর্মঘট চলছে। বরিশাল নগরের মধ্যে তিনচাকার যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। তবে নগরীতে সীমিত সংখ্যক রিকশা চলাচল করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App