×

খুলনা

শরণখোলায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

Icon

মো. শামীম হাসান সুজন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

শরণখোলায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় উত্তরণ-এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় ‘উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক’-এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং UK International Development-এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেটওয়ার্কের ১৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি মো. দুলাল ফরাজী। উপস্থিত ছিলেন সহ-সভাপতি তুহিন কাজী, সাধারণ সম্পাদক মো. শামীম হাসান সুজন, উপদেষ্টা জিয়া মজিদ, মিসেস সাগর আক্তারসহ নেটওয়ার্কের অন্যান্য সদস্যরা।

সভায় সমবায় সমিতি গঠন, খাল পুনঃখনন কর্মসূচি, সাংবাদিকদের প্রশিক্ষণ এবং নেটওয়ার্কের বার্ষিক সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় ফিশনেট প্রকল্পের মার্চ ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। প্রকল্পের আওতায় মৎস্যজীবী নেটওয়ার্ক সমবায় সমিতি গঠনের জন্য সদস্য বাছাই, জেলে কার্ড প্রাপ্তিতে সহায়তাসহ বিভিন্ন কার্যক্রমে সরাসরি সহযোগিতা করছে বলে জানানো হয়।

সভায় জানানো হয়, শরণখোলা উপজেলায় এ পর্যন্ত দুটি সমবায় সমিতি গঠনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে, যা আগামী সপ্তাহে সমবায় অফিসে জমা দেওয়া হবে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে খাল পুনঃখননের জন্য একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে।

নেটওয়ার্কের মাধ্যমে বাস্তবায়িত কার্যক্রমগুলো আগামী বার্ষিক সভায় উপস্থাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়। সভা পরিচালনা করেন ফিশনেট প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান এবং এরিয়া ম্যানেজার নাজমীন নাহার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ভোলায় ৩ ট্রাক ইলিশ জব্দ নিয়ে বিতর্ক

ভোলায় ৩ ট্রাক ইলিশ জব্দ নিয়ে বিতর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App