শিশুকে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার ১
দেওয়ানগঞ্জ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৫১ পিএম
ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় আঃ খালেক (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (৮ মে) রাতে বাগান বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আঃ খালেক পৌরসভার চর কালিকা পুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে ৩ বছরের শিশু পৌর সভার চর কালিকা পুর দুর্গা বাড়ি বাগানে খেলতে গেলে তাকে ফুসলিয়ে বাগান বাড়ি নৈশ প্রহরী আঃ খালেক দুর্গা বাড়ি বাগানে টিনের রান্না ঘরে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় লোকজনের শব্দ পেয়ে তাকে ছেড়ে দেয়। ভুক্তভোগী শিশু বাড়ি গিয়ে তার মাকে ঘটনা বলে। তার মা রুপালি বেগম ঘটনা জেনে শুক্রবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ মডেল থানায় বাদী হয়ে অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে বাগান বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনর্চাজ মো. আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের অভিযোগে আঃখালেককে গ্রেপ্তার করে শনিবার বার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
