×

ময়মনসিংহ

ঋণের চাপ ও পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

Icon

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:০৩ পিএম

ঋণের চাপ ও পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে অনলাইনে জুয়া খেলে ঋণগ্রস্ত স্বামীর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ও পারিবারিক কলহের জেরে আমেনা খাতুন (৩২) নামে দুই সন্তানের জননীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পাখিমারা গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূ আমেনা খাতুন পাখিমারা গ্রামের সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী ও সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আমেনা খাতুনের স্বামী শিপন চার বছরের বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে তিনি ও তার সন্তানেরা রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। পরে আনুমানিক রাত দুইটার দিকে তার মেয়ে সাফিয়া ঘুম থেকে উঠে মাকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পাশের ঘরে গিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিপন মিয়া সৌদি আরবে যাওয়ার সময় স্থানীয় মানুষ ও এনজিও থেকে ঋণ করেছিলেন। পরবর্তীতে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এতে করে নিয়মিত টাকা পাঠাতে না পারায় ঋণের কিস্তি পরিশোধে চরম সংকটে পড়ে পরিবারটি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মোবাইল ফোনে ঝগড়া হতো বলে জানা গেছে।

ঋণের চাপ, কিস্তির দুশ্চিন্তা ও পারিবারিক অশান্তির কারণেই আমেনা খাতুন আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা। পরে শুক্রবার সকালে খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

রবীন্দ্রনাথের নারী চরিত্র ও ঠাকুরবাড়ির নারীদের জীবন্ত রূপায়ণ

রবীন্দ্রনাথের নারী চরিত্র ও ঠাকুরবাড়ির নারীদের জীবন্ত রূপায়ণ

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

মানিকগঞ্জ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App