×

মোবাইল

এনইআইআর পরীক্ষায় মোবাইল নেটওয়ার্ক সাময়িক বন্ধ হতে পারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

এনইআইআর পরীক্ষায় মোবাইল নেটওয়ার্ক সাময়িক বন্ধ হতে পারে

ফাইল ছবি

মার্চ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) কার্যকর করা হবে। সেই লক্ষ্যে রোববার (২২ ফেব্রুয়ারি) টেস্ট রান চলবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত টেস্ট রান চলার সময় কিছু মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকতে পারে। 

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব এ তথ্য জানিয়েছে। সংগঠনটি বলছে, রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডিরেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে।

এই অসুবিধার জন্য অ্যামটবের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে।

কোনো ব্যক্তির নামে নিবন্ধিত হ্যান্ডসেটে কেবল সেই ব্যক্তির নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করা যাবে। যদি সেই ব্যক্তি পুরনো হ্যান্ডসেট বিক্রি বা কাউকে দিতে চাইলে বা সেখানে অন্যজনের সিম ব্যবহার করতে চাইলে হ্যান্ডসেটটি আগে ‘ডিরেজিস্ট্রেশন’ করতে হবে।

গত ১ জানুয়ারি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার বা এনইআইআর পদ্ধতি চালু করেছে সরকার। সেদিনই মোবাইল হ্যান্ডসেটের ‘গ্রে মার্কেটের’ ব্যবসায়ীরা বিটিআরসি কার্যালয় হামলা চালায়। ওই ঘটনায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ইতোমধ্যে অবৈধ পথে আমদানি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো ১৫ মার্চ পর্যন্ত বিক্রির সুযোগ পেয়েছেন ব্যবসায়ীরা। অর্থাৎ ১৫ মার্চ থেকে পুরোদমে কার্যকর হচ্ছে এই পদ্ধতি।

এই ব্যবস্থা কার্যকরের ফলে দেশের নেটওয়ার্কে অনুমোদন ছাড়া অর্থাৎ ‘আনঅফিসিয়াল’ বলে বিক্রি হয়ে আসা ফোনগুলো আর যুক্ত হতে পারবে না।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা চোরাপথে, লাগেজ পার্টির মাধ্যমে নিম্নমানের, চোরাই ও ব্যবহৃত ফোন দেশের বাজারে ঢোকাচ্ছে। এসবের কোনো তথ্য সরকারের কাছে না থাকায় এগুলো ব্যবহার করে প্রতারণা, আর্থিক অপরাধসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App