×

মধ্যপ্রাচ্য

ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম

ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক

অপহৃত মার্কিন সাংবাদিক শেলি কিটলসন। ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদের একটি হোটেলের সামনে থেকে শেলি কিটলসন নামে এক মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিককে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানীজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) জানিয়েছে, এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার সঙ্গে ইরান-সংশ্লিষ্ট মিলিশিয়া গোষ্ঠী ‘কাতায়িব হিজবুল্লাহ’ এর সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। খবর বিবিসির।

সাংবাদিক শেলি কিটলসন দীর্ঘদিন ধরে আল-মনিটর, ফরেন পলিসি, বিবিসি এবং পলিটিকোর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে প্রতিবেদন করে আসছিলেন।

আরো পড়ুন : আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

তার নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল উইমেন’স মিডিয়া ফাউন্ডেশন (আইডব্লিউএমএফ)। সংস্থাটির প্রেসিডেন্ট এলিসা লিস মুনোজ এক বিবৃতিতে বলেন, শেলির নিরাপত্তা ও শারীরিক অবস্থা নিয়ে তারা অত্যন্ত শঙ্কিত এবং তার বর্তমান অবস্থান এখনো অজানা।

ইরাকি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে বাগদাদের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অভিযান চালানো হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ইরাকে পশ্চিমা নাগরিকদের লক্ষ্য করে এ ধরনের হামলার ঘটনায় ওই অঞ্চলে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র সরকার দ্রুত ও অক্ষত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধারে ইরাকের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে মাহফিলের লঞ্চ ডুবি, চলছে উদ্ধার অভিযান

বরিশালে মাহফিলের লঞ্চ ডুবি, চলছে উদ্ধার অভিযান

বাগেরহাট-২ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ

বাগেরহাট-২ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

হামের টিকাদান শুরুর তারিখ ঘোষণা

হামের টিকাদান শুরুর তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App