×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, নিহত ১

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কেন্দ্রস্থলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন।

ইরান আজ সোমবার ইসরায়েলসহ উপসাগরীয় বিভিন্ন দেশে নতুন করে হামলা চালিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার কয়েক ঘণ্টা পরই দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়।

এদিকে, ইসরায়েলের কেন্দ্রস্থলের যে জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, সেখানে নির্মাণকাজ চলছিল। হামলায় দুজনের হতাহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র।

এছাড়া ইসরায়েলের আরেকটি এলাকায় গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে বিস্ফোরকের ধাতব টুকরার গুরুতর আঘাত রয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা জবাব দেওয়া শুরু করে। তারা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘স্থাপনা’ নিশানা করে হামলা চালাচ্ছে।

সূত্র: বিবিসি


টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা

অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি মনিরুলের মতবিনিময়

নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি মনিরুলের মতবিনিময়

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

কর্মচারীকে বেঁধে সরকারি বাসভবনে ডাকাতি

কর্মচারীকে বেঁধে সরকারি বাসভবনে ডাকাতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App