×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:২৬ এএম

ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার গভীর রাতে রাজধানী তেল আবিবসহ বিভিন্ন এলাকায় লক্ষ্য করে একাধিক দফায় মিসাইল নিক্ষেপ করা হয়। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি সতর্কতা জারি করা হয়।

রোববার (৮ মার্চ) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। 

তারা জানায়, নতুন এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। সাইরেন বাজতেই বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক হামলায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা আগের তুলনায় কিছুটা কম ছিল। তবুও দেশটি প্রায় পুরো রাতজুড়েই ইসরায়েলকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে। এতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়।

আরো পড়ুন : বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

তবে এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র সরাসরি কোনো স্থাপনায় আঘাত হেনেছে কি না বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সেটি স্পষ্ট করে জানা যায়নি। বিষয়টি নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

সাম্প্রতিক এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাগুলো আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের মধ্যে ফেলছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App