×

মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আধিপত্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আধিপত্য

ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইলের দখল করা সব ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ অসংখ্য মানুষ প্রাণ হারানোর পর এ হামলা শুরু হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের পাল্টা পদক্ষেপের পেছনে যে উসকানিমূলক ঘটনাগুলো কাজ করেছে, তার মধ্যে একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর প্রাণঘাতী হামলার ঘটনাও রয়েছে। ওই হামলায় প্রায় ১৭০ জন শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যু হয়।

এদিকে রুশ একটি সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর প্রমাণিত হয়েছে। 

ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরাইলি প্রতিরক্ষা অবকাঠামো ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত বা নিষ্ক্রিয় করতে ব্যর্থ হয়েছে।

প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে সফলভাবে আঘাত হেনেছে নির্ধারিত লক্ষ্যবস্তুতে।

সূত্র: তাসনিম নিউজ

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্য আটক

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্য আটক

গরমে লাইনে দাঁড়িয়ে পাম্পে তেল নিয়ে ফেরার পথে কৃষাণীর মৃত্যু

গরমে লাইনে দাঁড়িয়ে পাম্পে তেল নিয়ে ফেরার পথে কৃষাণীর মৃত্যু

ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে, জানালেন তামিম

ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে, জানালেন তামিম

পিসিএ চুক্তির প্রাথমিক সই করলো বাংলাদেশ-ইইউ

পিসিএ চুক্তির প্রাথমিক সই করলো বাংলাদেশ-ইইউ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App