×

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের আগুন ছড়ালো পশ্চিম এশিয়ার ১০ দেশে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের আগুন ছড়ালো পশ্চিম এশিয়ার ১০ দেশে

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির প্রভাব দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। অন্তত ১০টি দেশে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) সৌদি আরব, ইরাক ও লেবাননে হামলা হয়েছে। পাশাপাশি মার্কিন দূতাবাসগুলোও ড্রোন আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। প্রাথমিক ধাক্কা সামলে দ্রুত পাল্টা আক্রমণ শুরু করে তেহরান। শুধু ইসরায়েলেই নয়, পশ্চিম এশিয়ার যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, প্রায় সবগুলো দেশেই হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত, ইরাক, সিরিয়া ও জর্ডনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। তবে এসব দেশের অনেক হামলাই প্রতিহত করেছে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলো।

চার দিন ধরে চলমান এই সংঘাতে ইরানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি স্কুলেও হামলার ঘটনা ঘটেছে, যেখানে ১৫০ জনের বেশি ছাত্রী নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ইরানের আরো অন্তত ১৮টি স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে। পাল্টা হিসেবে ইরান পশ্চিম এশিয়ার অন্তত ১৯টি স্থানে আক্রমণ চালিয়েছে, যার মধ্যে ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো রয়েছে।

আরো পড়ুন : যুদ্ধের মধ্যেই এবার ভূমিকম্পে কাঁপলো ইরান

এই উত্তেজনার মধ্যেই লেবানন থেকেও ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হামলার জেরে লেবাননেও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জবাবে ইসরায়েল হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে লেবাননে পাল্টা হামলা শুরু করেছে।

শনিবারের হামলার পর থেকে ইরান গোটা পশ্চিম এশিয়া জুড়ে ধারাবাহিকভাবে পাল্টা আঘাত হানছে। কুয়েত জানিয়েছে, তারা এখন পর্যন্ত ১৭৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৮৪টি ড্রোন প্রতিহত করেছে। সংযুক্ত আরব আমিরাত ১৬৯টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেছে, যদিও কিছু ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ড ও সমুদ্রে আঘাত হেনেছে। বাহরাইন ৭৬টি ড্রোন ও ৭০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। কাতারও ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ঠেকানোর দাবি করেছে।

ক্রমবর্ধমান এই সংঘাত পুরো পশ্চিম এশিয়াকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App