×

মধ্যপ্রাচ্য

ইরানের হামলায় কাতারের গ্যাস সরবরাহ স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম

ইরানের হামলায় কাতারের গ্যাস সরবরাহ স্থগিত

ছবি: সংগৃহীত

ইরানের সামরিক বাহিনীর ড্রোন হামলায় কাতারের দুটি গুরুত্বপূর্ণ গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার পর নিরাপত্তা নিশ্চিত করতে প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি।

সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে কাতারএনার্জি এ ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির পরিচালনা কেন্দ্রগুলোতে সামরিক হামলা হয়েছে। যে কারণে কাতারএনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।’

কাতারএনার্জি বলেছে, ‘‘ইরানের ছোড়া একটি ড্রোন মেসাইদ এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হেনেছে এবং অন্যটি রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।’’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘হামলার ফলে সমস্ত ক্ষয়ক্ষতি ও লোকসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরূপণ করবে এবং এ বিষয়ে পরে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।’

বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতার এবং বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানিগুলোর মধ্যে অন্যতম দেশটির ওই কোম্পানি।

ইরানের সামরিক বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাতারএনার্জি গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়ায় তা বিশ্ব বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের দিন তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

আইনমন্ত্রী ঈদের দিন তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

সাগরের ঢেউয়ে প্রাণ গেল ছাত্রের

সাগরের ঢেউয়ে প্রাণ গেল ছাত্রের

পেট ভরে খাওয়ার পরও কেন ক্ষুধা লাগে?

পেট ভরে খাওয়ার পরও কেন ক্ষুধা লাগে?

‘ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া’

‘ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App